দায়িত্ব পেয়েই ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম

সিটিজেন স্পোর্টস ডেস্ক

নতুন দায়িত্ব হাতে পেয়েই ক্রিকেটারদের জন্য সুখবর দিলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হয়ে গতকাল পরিচালনা পর্ষদের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কমিটির অন্যান্য সদস্যকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও নিজে ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই ক্রিকেটারদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধান।
একসময় নারী ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে আগে ১ হাজার টাকা করে পেতেন। পরে সেটা বাড়িয়ে ৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। তবে এটা যথেষ্ট নয় বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। এজন্য সেটা বাড়িয়ে তিন থেকে চার দিনের প্রতিটি ম্যাচের জন্য ২০ হাজার টাকা এবং ওয়ানডেতে প্রতি ম্যাচের জন্য ১৫ হাজার টাকা নির্ধারণ করেন। এছাড়া টি-টোয়েন্টির জন্য ১০ হাজার টাকা করে পাবেন বলে জানান তিনি।
অন্যদিকে ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করেছে ক্রিকেট বোর্ড। জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে কিছুটা পার্থক্য রাখতে এর বেশি বাড়ানো হয়নি বলেই মন্তব্য করেন বিসিবির অ্যাডহক প্রধান। তামিম বলেন, ‘চুক্তিতে (কেন্দ্রীয়) সবচেয়ে কম বেতনের ক্যাটাগরি হচ্ছে ৬০ হাজার টাকা। আমি ঘরোয়া ক্রিকেটে বেতন বাড়ালেও ওই ব্যবধানটা তো রাখতে হবে। এই কারণে আমরা যতটুকু পেরেছি, ততটুকুই বাড়িয়েছি।’
ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে আগেও সক্রিয় ছিলেন তামিম ইকবাল। তখন ফারুক আহমেদ বিসিবির সভাপতি থাকাকালে এ বিষয়ে তার সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। এবার দায়িত্ব পাওয়ার পর নারী ক্রিকেটারদের পাশাপাশি পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তামিম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোর্ডের চুক্তিভুক্ত ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক পারিশ্রমিক ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬৫ হাজার টাকা করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরিতে ১৫ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
গতকালের বৈঠকে দীর্ঘদিন স্থবির থাকা ঢাকার ক্লাব ক্রিকেট দ্রুত চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ বিষয়ে তামিম বলেন, তারা দ্রুতই সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসবেন এবং দলবদলের সময়সূচি নির্ধারণ করে খেলা মাঠে গড়ানোর চেষ্টা করবেন। মাঠ সংকট থাকলেও প্রয়োজনে ভাড়া করে খেলা আয়োজনের প্রস্তুতিও রয়েছে।
এদিকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ ঘিরেও কিছু পরিবর্তনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে ফ্লাডলাইট ব্যবহার না করে দিনের আলোতেই খেলা শেষ করার পরিকল্পনা করা হয়েছে।
তামিম জানান, দেশের স্বার্থ বিবেচনায় সবাই মিলে সহায়তা করার চিন্তা থেকেই ম্যাচের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। আগামী ১৭ এপ্রিল শুরু হওয়া সিরিজে দুপুর ২টার ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা বা সাড়ে ১১টায় এবং সন্ধ্যা ৬টার টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টা বা আড়াইটায় শুরু করার পরিকল্পনা রয়েছে।