শিরোনাম

কর্মী নেবে ব্র্যাক, উৎসব বোনাসসহ একাধিক সুবিধা

সিটিজেন ডেস্ক
কর্মী নেবে ব্র্যাক, উৎসব বোনাসসহ একাধিক সুবিধা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটি হেলথ প্রোগ্রাম (প্রজেক্ট স্টাফ) বিভাগে ‘প্রোগ্রাম অফিসার (টিবি নিয়ন্ত্রণ)’ পদে জনবল নিয়োগ দেবে। গত ৭ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রোগ্রাম অফিসার (টিবি নিয়ন্ত্রণ)

বিভাগ: ব্র্যাক হেলথ প্রোগ্রাম (প্রজেক্ট স্টাফ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

অন্যান্য যোগ্যতা: মাসিক কর্মপরিকল্পনা প্রস্তুতে দক্ষতা

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

সুবিধাসমূহ: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬

/জেএইচ/