অস্ত্র মামলায় ফয়সাল করিমকে ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবর থানায় দায়ের করা অস্ত্র মামলায় শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালায় র্যাব-২। অভিযানে ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অভিযানের সময় জব্দ করা অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
এ ঘটনায় দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯/১৯(এ) ধারায় আদাবর থানায় মামলা করা হয়। তদন্ত শেষে মামলাটি আদালতে পাঠানো হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ফয়সাল করিম অস্ত্র মামলায় ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান। এছাড়া শরিফ ওসমান হাদি হত্যার পর থেকে তিনি পলাতক।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)।