শিরোনাম

ফায়ার সার্ভিসে ১৯৭ পদে চাকরি, আবেদন দ্রুত

সিটিজেন ডেস্ক
ফায়ার সার্ভিসে ১৯৭ পদে চাকরি, আবেদন দ্রুত
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ৯ পদে মোট ১৯৭ জনকে নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে গত ১০ এপ্রিল থেকে, চলবে ৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস

বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

পদের নাম: ধর্মীয় শিক্ষক (ইসলাম)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ফাজিল পাস

বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা

পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদপ্রাপ্ত হতে হবে

বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ১৩টি

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাস

বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৯টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম: ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা)

পদসংখ্যা: ১৬৫টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস

বেতনস্কেল: ৯০০০-২১৮০০ টাকা

পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস

বেতনস্কেল: ৯০০০-২১৮০০ টাকা

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস

বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা

পদের নাম: সহকারী হোজ রিপেয়ারার

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি

বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা

শারীরিক যোগ্যতা (ফায়ারফাইটার পদের জন্য)

পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত।

মহিলা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, বুক ৩০ ইঞ্চি।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৯ মে ২০২৬, বিকাল ৫টা।

/জেএইচ/