শিরোনাম

আবুল খায়ের গ্রুপে চাকরি, পদ ১৮০

সিটিজেন ডেস্ক
আবুল খায়ের গ্রুপে চাকরি, পদ ১৮০
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ১৮০ জনকে নিয়োগ দেবে। আগামী ৬ মে থেকে আবেদন শুরু হবে, চলবে আগামী ২৪ মে পর্যন্ত। অগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে জন্য উপস্থিত থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

লোকবল নিয়োগ: ১৮০ জন

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: চটপটে ও উপস্থাপনায় দক্ষতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

দায়- দায়িত্ব: রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ। কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন। বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন। নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিতকরণ।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ১১ থেকে ২২ হাজার টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৩১ মে ২০২৬

/জেএইচ/