অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, পদ ২০০

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, পদ ২০০

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে ২০০ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩১ মে পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ছয়মাস পার হলেই থাকছে টেরিটরি সেলস ম্যানেজার হওয়ার সুযোগ।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)

পদসংখ্যা: ২০০ জন

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসি

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ৬ মাস পর পদটি হবে টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ৩২ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ৩১ মে ২০২৬

/জেএইচ/