শিরোনাম

সিংগাইরে আকস্মিক এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জ সংবাদদাতা
সিংগাইরে আকস্মিক এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শনে এসে এসএসসি পরীক্ষার কেন্দ্র ঘুরে দেখেছেন প্রাথমিক,গণশিক্ষা ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মন্ত্রী সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ।

পরীক্ষার পরিবেশ সুন্দর ও প্রশাসন কঠোর রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

/এসআর/