ভারতে একযোগে সবার ফোনে ‘অত্যন্ত গুরুতর সতর্কবার্তা’

সিটিজেন ডেস্ক

ভারতজুড়ে হঠাৎ কোটি কোটি মানুষের মোবাইল ফোনে একযোগে বেজে ওঠা অ্যালার্ট সাউন্ড ও ‘অত্যন্ত গুরুতর সতর্কবার্তা’ নিয়ে তৈরি হওয়া সাময়িক আতঙ্ক ও বিভ্রান্তি দূর করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। শনিবার (২ মে) সকালে দেশটির ‘জরুরি দুর্যোগ সতর্কতা’ ব্যবস্থার পরীক্ষামূলক সম্প্রচারের অংশ হিসেবে এই বিশেষ বার্তা পাঠানো হয়। এটি মূলত জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তির সক্ষমতা যাচাইয়ের একটি প্রক্রিয়া।
গ্রাহকদের ফোনে আসা ‘এক্সট্রিমলি সিভিয়ার অ্যালার্ট’ শিরোনামের এ বার্তায় জানানো হয়, ভারত সরকার নাগরিকদের জন্য নিজস্ব প্রযুক্তিতে সেল ব্রডকাস্ট সেবা চালুর লক্ষ্যে কাজ করছে। দেশটির টেলিকমিউনিকেশনস বিভাগ জানিয়েছে, এ বার্তা পাওয়ার পর সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার বা কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। সারা দেশে ধাপে ধাপে এ সেল ব্রডকাস্ট (সিবি) সুবিধা চালুর আগে এর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা যাচাই করতেই দফায় দফায় ইংরেজি, হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই পরীক্ষামূলক মহড়া চালানো হচ্ছে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ করা ‘কমন অ্যালার্টিং প্রটোকল’ (সিএপি) অনুসরণ করে টেলিকমিউনিকেশন বিভাগ ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারিতেও আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে একই ধরনের পরীক্ষামূলক সতর্কবার্তা পাঠানো হয়েছিল।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত দুর্যোগের সময় যাতে দ্রুত ও নির্ভুল তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতেই এ আধুনিক প্রযুক্তির নিয়মিত পরীক্ষা চালানো হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

ভারতে নৌকাডুবি, মা-ছেলের জড়িয়ে ধরা মরদেহ উদ্ধার