শিরোনাম

তেলের বাজার উন্মুক্ত না করলে খেসারত দিতে হবে: ইরান

সিটিজেন ডেস্ক
তেলের বাজার উন্মুক্ত না করলে খেসারত দিতে হবে: ইরান
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। ছবি: রয়টার্স

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এক হুঁশিয়ারিতে জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কখনোই আর বিনা মূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কেউ যদি ইরানের জ্বালানি তেল রপ্তানিতে প্রতিবন্ধকতা তৈরি করে, তবে অন্যদের জন্য বিনা মূল্যে নিরাপত্তার প্রত্যাশা করা হবে অযৌক্তিক। রেজা আরেফ আরও উল্লেখ করেন, বর্তমানে পছন্দটা অত্যন্ত সুস্পষ্ট; হয় সবার জন্য তেলের বাজার উন্মুক্ত রাখতে হবে, অন্যথায় সবাইকে বড় ধরনের খেসারত দেওয়ার ঝুঁকি নিতে হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের স্থিতিশীলতা প্রসঙ্গে এ জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা দাবি করেন, ইরান ও তার মিত্রদের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপের নিশ্চিত ও টেকসই অবসানের মাধ্যমেই কেবল বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।

সূত্র: আল জাজিরা

/এমএকে/