যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২: ১২

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের
শ্রেভপোর্ট শহরে এক পারিবারিক সহিংসতার ঘটনায় নিজের ৭ সন্তানসহ মোট ৮ শিশুকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। বিবিসি-র মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, নিহত শিশুদের বয়স এক থেকে ১৪ বছরের মধ্যে।
নিহত শিশুদের মধ্যে তিনজন ছেলে এবং পাঁচজন মেয়ে। নিহতরা হলেন জায়লা এলকিন্স, শায়লা এলকিন্স, কায়লা পিউ, লায়লা পিউ, মারকেডন পিউ, সারিয়া স্নো, খেডারিওন স্নো, ব্রেলন স্নো। শ্রেভপোর্ট
পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্ডেলন জানান, রবিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৫টার দিকে এ গোলাগুলি শুরু হয়। অভিযুক্ত ব্যক্তি একটি গাড়ি চুরি করে পালিয়ে যাওয়ার আগে অন্তত ১০ জনকে গুলি করেন। পরবর্তীতে পুলিশের ধাওয়া ও গুলিতে হামলাকারী নিহত হয়েছে।
শ্রেভপোর্টে
র মেয়র টম আর্সেনো এ ঘটনাকে শহরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি পুরো সম্প্রদায়কে শোকাহত করেছে এবং ভুক্তভোগী পরিবার, পুলিশ ও উদ্ধারকর্মীদের জন্য গভীর সমবেদনা জানান। গান ভায়োলেন্স আর্কাইভের (জিভিএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে ইলিনয়ের জুলিয়েটে ৮ জন নিহতের পর এটিই যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গুলিবর্ষণের পর এলকিনস একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে বসিয়ার প্যারিশ এলাকায় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।
শ্রেভপোর্ট
পুলিশের প্রধান ওয়েন স্মিথ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, কীভাবে এমন নৃশংস ঘটনা ঘটতে পারে তা কল্পনা করাও কঠিন। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে লুইজিয়ানা স্টেট পুলিশসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত চলছে। সিটি কাউন্সিলম্যান গ্রেসন বাউচার জানান, শহরের অপরাধ ও হত্যাকাণ্ডের ৩০ শতাংশেরও বেশি পারিবারিক সহিংসতার কারণে ঘটে, কিন্তু এ ঘটনার ফলে হত্যাকাণ্ডের সংখ্যা এক লাফে দ্বিগুণের বেশি হয়ে গেছে। লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এবং হাউস স্পিকার মাইক জনসন গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সূত্র: বিবিসি

/এমএকে/