শিরোনাম

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বগুড়া সফরে গেলেন তিনি। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

এরে আগে, এদিন ভোর ৬টা ১০ মিনিটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় জানা গেছে, এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। তিনি বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন ও বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন করবেন। এছাড়া বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশন করে এর ফলক উন্মোচন।

এছাড়া বেলা পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন। বিকাল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

জনসভা শেষে তারেক রহমান বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করার কথা রয়েছে।

/এফআর/