শিরোনাম

ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের চালক ও হেলপার নিহত

টাঙ্গাইল সংবাদদাতা
ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের চালক ও হেলপার নিহত
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে ও বাসচালক আতিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩)।

পুলিশ জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়। ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/