শিরোনাম

হামের প্রাদুর্ভাব: আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ৫ শিশুর মৃত্যু
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

হামের প্রাদুর্ভাবে দেশে শিশু মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আর এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চার শিশু। তাদের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। আর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৫৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মোট ৯০ শিশুর হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৩ হাজার ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ১৮ জন শিশু।

/এফআর/