হরমুজ প্রণালি বন্ধ নয়, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালি চালু রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই নৌপথটি এখন ‘বন্ধ নয়’।
ওই পোস্টে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ করে আরাঘচি বলেন, ইরানের কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে না; বরং আপনাদের (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) শুরু করা যুদ্ধের আতঙ্কে বীমা কোম্পানিগুলো সরে দাঁড়াচ্ছে।
তিনি আরও বলেন, আর কোনো হুমকিতে কোনো বীমাকারী কিংবা কোনো ইরানি বিচলিত হবেন না।
এর আগে হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি এবং ক্রমবর্ধমান বিপদের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে এক বিবৃতি দিয়েছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিবৃতির পরই আরাঘচির এই পোস্ট দিলেন।
সূত্র: আল-জাজিরা