শিরোনাম

ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ ‘জীবনের সেরা সুযোগ’: ইসরায়েলি কর্মকর্তারা

সিটিজেন ডেস্ক
ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ ‘জীবনের সেরা সুযোগ’: ইসরায়েলি কর্মকর্তারা
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালালে মধ্যপ্রাচ্যে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার প্রতিবেদক নূর ওদেহ জানিয়েছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলের বক্তব্য যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বক্তব্য থেকে কিছুটা ভিন্ন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, এই অভিযানের লক্ষ্য কেবল ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা বা সরকারকে দুর্বল করা নয়; বরং এমন পরিস্থিতি তৈরি করা, যাতে ইসলামিক রিপাবলিকের শাসনের অবসান ঘটে।

নেতানিয়াহুর মতে, সামরিক এই পদক্ষেপ এমন পর্যায়ে পৌঁছাতে হবে, যাতে বর্তমান সরকার পুরোপুরি শেষ হয়ে যায় এবং তার পরিবর্তে ইসরায়েল-বান্ধব একটি সরকার প্রতিষ্ঠিত হয়।

তবে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো মতবিরোধের ইঙ্গিত না দিয়ে ইসরায়েলি কর্মকর্তারা নিজেদের জনগণের কাছে বার্তা দিচ্ছেন– এই যুদ্ধ যতদিন প্রয়োজন ততদিন চলবে।

তাদের ভাষ্য অনুযায়ী, এটি ইসরায়েলের জন্য ‘জীবনের সেরা সুযোগ’। তাই যুক্তরাষ্ট্র যতদিন এই যুদ্ধে অংশ নিতে রাজি থাকবে, ততদিন ইসরায়েল সর্বোচ্চ ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/