ইরানের তাবরিজে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ৬

সিটিজেন ডেস্ক

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজ শহরে দুটি পৃথক হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৬ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মজিদ ফারসি এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারস নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তাবরিজের মারজদারান এলাকার একটি আবাসিক ভবনে প্রথম হামলাটি চালানো হয়। সেখানে ৪ জন নিহত ও ৬ জন আহত হন। এর কিছুক্ষণ পরই শহরের রাবে রাশিদি এলাকার একটি পার্কে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে, যাতে আরও ২ জন প্রাণ হারান।
তবে এ হামলার দাবির বিষয়টি এখন পর্যন্ত কোনো সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া এ ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা