তেলের দাম বেড়ে যাবে, সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা

সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে খুব ভালো সময় নয়, কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হাতে দমন করবো। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেবো না।
খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, কেউ দুর্নীতি বা অনিয়ম করলে তাকে ক্ষমা করা হবে না। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
খাল খনন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকায় মাছ ও হাঁস পালনের সুযোগ সৃষ্টির জন্য এই খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের প্রতিটি টাকা যেন যথাযথভাবে জনগণের কল্যাণে ব্যয় হয় তা নিশ্চিতের আহবান জানান মন্ত্রী।
জামায়াতে ইসলামকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারলো না। আমরা কাজ করে বেহেশতে যাবো। ধর্মকে ব্যবহার করা যায় না। এই দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক। তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করেন না। একটি রাজনৈতিক দল মা-বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। এসবে ভুলবেন না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে। না হলে বেহেশতে যাওয়া যাবে না।
কৃষি ঋণ মওকুফ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মওকুফের। সেটা করে দেওয়া হয়েছে। দেশের কৃষকদের যেন সাহায্য হয় এমন কাজই করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ফ্যামিলি কার্ডের পাইলটিং শুরু হয়েছে। পর্যাক্রমে সারাদেশে কয়েক কোটি নারীকে এই কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে তারা সহযোগিতা পাবে। আমাদের সব প্রজেক্ট সম্পন্ন করা হবে।
নেহা নদীর পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।