শিরোনাম

সৌদি বিমানঘাঁটি ও বাহরাইনে মার্কিন নৌবহরে ইরানের হামলা

সিটিজেন ডেস্ক
সৌদি বিমানঘাঁটি ও বাহরাইনে মার্কিন নৌবহরে ইরানের হামলা
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। ছবি: সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তর দাবি করেছে, ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরে হামলা চালিয়েছে।

খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানিয়েছে, এ অভিযানে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক ও গোয়েন্দা অভিযানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এবং সেখানে মার্কিন বিশেষ গোয়েন্দা বিমান মোতায়েন ছিল।

তিনি আরও উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ এ ঘাঁটিটিকে লক্ষ্য করে পরবর্তী পর্যায়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে আসা এ দাবির সত্যতা এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া এ হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

/এমএকে/