ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

সিটিজেন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের জবাবে ইরান অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১.৬৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৪.০৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ক্রুডের দাম ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০০.২৯ ডলারে পৌঁছেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, সোমবার রাতের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেবে। পাল্টা জবাবে ইরান বলেছে, ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করলে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়াও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জ্বালানি এবং যোগাযোগ অবকাঠামোতেও হামলা করবে তেহরান।
ইরানে চলমান যুদ্ধ বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। মূলত বিশ্বের ব্যস্ততম তেল সরবরাহ চ্যানেলটি কার্যকরভাবে বন্ধ থাকার কারণেই এ সংকট তীব্রতর হয়েছে। তেলের এই ঊর্ধ্বমুখিতার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের ওপর।
রবিবার (২২ মার্চ) এনবিসির 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যুদ্ধের প্রভাব সম্পর্কে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, মধ্যপ্রাচ্যে কয়েক দশকের শান্তির নিশ্চয়তা পেলে মার্কিনিরা সাময়িকভাবে বৃদ্ধি পাওয়া দাম হাসিমুখে মেনে নেবে।
সূত্র: সিএনএন