রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে শাহজাদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার সিটিজেন জার্নালকে জানান, ভোরে শাহজাদপুর প্রধান সড়কে গাড়িচাপায় ঘটনাস্থলে মারা যান আনুমানিক ৫০ বছর বয়সি ওই নারী। তবে কোন ধরনের গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে, সেটি এখনো জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো জানান, ওই নারী ভিক্ষুক প্রকৃতির। তার পরনে ছিল লাল প্রিন্টের শাড়ি। সিআইডি ক্রাইমসিন ইউনিট ফিঙ্গারপ্রিন্টে মাধ্যমে চেষ্টা করেও নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি।