ইরান যুদ্ধ: অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘কোবরা’ বৈঠক ডেকেছে যুক্তরাজ্য

সিটিজেন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের অর্থনৈতিক নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে ক্রমাগত বাড়ছে। এর প্রেক্ষিতে আজ সোমবার (২৩ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অর্থনীতি বিষয়ক একটি জরুরি বৈঠক ডেকেছেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ এ বৈঠকে অর্থমন্ত্রী র্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলির পাশাপাশি ইভেট কুপার ও জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ডও উপস্থিত থাকবেন।
যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ কার্যালয়ের যে বিশেষ কক্ষে সংকটকালীন বা জরুরি বৈঠকগুলো অনুষ্ঠিত হয়, সেই নামানুসারে এটি ‘কোবরা’ বৈঠক হিসেবে পরিচিত। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ কোবরা বৈঠকে মূলত পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বর্তমান যুদ্ধ পরিস্থিতির অর্থনৈতিক প্রভাব, দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্প ও সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাজ্য আমদানিকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অন্যদিকে, ইরানে চলমান মার্কিন-ইসরায়েলি হামলা কমার বা যুদ্ধবিরতির কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। এমন অস্থিতিশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যে আরও অন্তত এক সপ্তাহ ধরে জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
সাধারণ মানুষের ওপর মূল্যবৃদ্ধির চাপ কমাতে এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতেই পূর্বপ্রস্তুতি হিসেবে জরুরি পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ সরকার।
সূত্র: আল-জাজিরা