ইরানজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ, হাসপাতালে হামলা

সিটিজেন ডেস্ক

ইরানে মার্কিন-ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। রাজধানী তেহরানসহ দেশটির প্রধান শহরগুলোতে প্রচণ্ড বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতাল হামলার কবলে পড়েছে বলেও জানা গেছে।
রাজধানী তেহরানের মধ্যাঞ্চলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার প্রচণ্ড শব্দের পাশাপাশি শহরের পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে। তেহরানের বাইরে ইসফাহান, কারাজ ও আহভাজেও ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতাল হামলার কবলে পড়েছে বলে জানা গেছে।
বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের দুটি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে। বেশ কিছু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার তালিকায় রয়েছে হাসপাতাল, স্কুল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রেড ক্রিসেন্টের নিজস্ব কার্যালয়।
উল্লেখ্য, চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা