ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফার আলোচনা বৃহস্পতিবার

সিটিজেন ডেস্ক

ইসরায়েল ও লেবাননের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের দ্বিতীয় দফার আলোচনা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধিদলের নতুন সদস্য হিসেবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই আলোচনায় অংশ নেবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা এবং পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা মাইকেল নিডহ্যামও আলোচনায় যোগ দেবেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েহির লাইট এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদ মোয়াওয়াদ এবারও নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এর আগে ১৪ এপ্রিলের প্রথম দফার আলোচনা হয়। এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও উপস্থিত ছিলেন। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ওই মুখোমুখি বৈঠক হিজবুল্লাহ ও তাদের মিত্রদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্যরাত থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ থামেনি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার এক ভাষণে বলেন, তার সরকার আলোচনার পথেই এগোবে।