শিরোনাম

পুলিশের ৪ কর্মকর্তাকে বদলি

সিটিজেন ডেস্ক
পুলিশের ৪ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

বিসিএস পুলিশ ক্যাডারের চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এ বিষয়ে বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছে। আর ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। আর আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মোজাম্মেল হককে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/জেএইচ/