সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ডিএনসিসির সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৪: ০২

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ডিএনসিসির সংবর্ধনা। ছবি: সিটিজেন জার্নাল
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর নগর ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘আজকে তাবিথ আউয়ালের হাত ধরে ফুটবল অনেক এগিয়ে গেছে। আগে মানুষ খেলা দেখলেও, মাঝখানে সেটা বন্ধ হয়ে যায়। এমনকি মাঠেও খেলা দেখার মানুষ ছিল না। কিন্তু, তাবিথ আউয়ালের হাত ধরে খেলা দেখার চর্চা আবারও শুরু হয়েছে। এই সূচনার প্রধান সেনাপতি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
তিনি আরও বলেন, ‘দেশের যতগুলো খালি জায়গা আছে, সেগুলোতে অবৈধ দখল বন্ধ করা হবে। এসব জায়গায় মাঠ তৈরি করে খেলার উপযোগী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন। সিটি কর্পোরেশনের অধীনে যে মাঠগুলো থাকবে, তা আমরা সংস্কার করে দিবো।’

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্রীড়াকে সবসময় প্রাধান্য দেওয়া হবে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমরা ফুটবল খেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/