কাউকে নিয়ে যা ইচ্ছা লেখাটা অযৌক্তিক: সুনেরাহ

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব রয়েছেন। বিভিন্ন ইস্যু নিয়ে লেখালিখি করেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন লেখা নিয়ে অনেকটা ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন সুনেরাহ।
তিনি লেখেন, সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছা লিখে ফেলে, বেশিরভাগই নেগেটিভ।
সাংবাদিকদের ভূমিকার কথা নিয়ে সুনেরাহ লেখেন, আমাদের জার্নালিস্ট ভাই-বোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন, এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন।
এরপর লেখার মধ্যে নিজের মতামত ঢুকিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো’ বলে কাউকে নিয়ে যা ইচ্ছা লেখাটা অযৌক্তিক, খুব সুবিধার না।
তিনি আরও বলেন, এদের উদ্দেশ্যটা কী? হয়তো ‘এটেনশন’, ‘এন্টারটেইনমেন্ট’ অথবা ‘মনিটাইজেশন’।
এরপর ভক্ত ও অনুরাগীদের উপদেশ দিয়ে সুনেরাহ লেখেন, দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না।
উল্লেখ্য, ২০১১ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সুনেরাহ। এছাড়া থিয়েটারেও অভিনয় করেছেন। ২০১৯ সালে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ‘ন ডরাই’-এর মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি। বর্তমানে চলচ্চিত্রের চিত্রনাট্য এবং খণ্ড নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ।