ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো পেরু

সিজেডএন ডেস্ক

ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু।
বুধবার (২ সেপ্টেম্বর) পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায়। এক বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্রের সুরক্ষা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার থেকেই তেহরানের সঙ্গে সব সম্পর্ক গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে পেরু সরকার জানায়, ইরানে গণতন্ত্রের ধারাবাহিক অবনতি তাদের গভীরভাবে চিন্তিত করেছে। সেখানে সাধারণ ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানো হচ্ছে, স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে এবং নারী ও শিশুদের ওপর চালানো হচ্ছে মারাত্মক বৈষম্যমূলক আচরণ। একই সঙ্গে রাজনৈতিক বিরোধীদের ওপর প্রতিনিয়ত যে নির্যাতন চালানো হচ্ছে, তা আন্তর্জাতিক নিয়মনীতির পরিপন্থী।
উল্লেখ্য, ইরানের এমন অস্থিতিশীল পরিস্থিতির পেছনে বেশ কিছু সাম্প্রতিক ঘটনা জড়িয়ে রয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে ও ইসরায়েল ইরানে বড় সামরিক হামলা চালায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়, ওই হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই পরিস্থিতির জের ধরেই এবার ইরানের সঙ্গে সব রকমের আনুষ্ঠানিক সম্পর্ক শেষ করলো পেরু।
সূত্র: আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্র শয়তান, ইসরায়েল ছোট শয়তান: গালিবাফ