শিরোনাম

সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত হঠাৎ আরও বড় আকার ধারণ করতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তা দেখে সৌদি আরবে বসবাসরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদস্থ মার্কিন দূতাবাস।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, আঞ্চলিক সংঘাতের কারণে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। পরিস্থিতি যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিতভাবে আরও খারাপের দিকে মোড় নিতে পারে। তাই সৌদি আরবসহ আশপাশের দেশে থাকা আমেরিকানদের সারাক্ষণ সতর্ক ও সচেতন থাকতে বলা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি কোন দিকে যায় তা অনিশ্চিত। যার ফলে যেকোনো মুহূর্তে হুট করে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ কিংবা চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিতে পারে। এজন্য মার্কিন নাগরিকদের যাতায়াত সংক্রান্ত যেকোনো সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা এবং প্রস্তুতি নিয়ে চলার তাগিদ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/