শিরোনাম

হরমুজে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা, ২ নাবিক নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা, ২ নাবিক নিহত
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি সৌদি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহাজে থাকা ২ ফিলিপিনো নাবিক। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এ হামলা সামুদ্রিক করিডোরটিতে নতুন করে বড় ধরনের ভীতি ছড়িয়ে দিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় শিপিং প্রতিষ্ঠান ‘বাহরি’ এক বিবৃতিতে জানায়, সোমবার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে ট্যাংকারটি যখন হরমুজ প্রণালি অতিক্রম করছিল, তখনই এ দুর্ঘটনা ঘটে। তবে এ হামলার পেছনে ঠিক কারা জড়িত, সে বিষয়ে বাহরির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বেশ কিছুদিন ধরেই মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির কারণে এ সমুদ্রপথ দিয়ে স্বাভাবিক তেল সরবরাহ থমকে আছে। এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়িয়ে গোপন কিংবা সংক্ষিপ্ত রুটে বিশ্ববাজারে জ্বালানি পাঠানোর চেষ্টা নতুন এ হামলায় বিপর্যয়ের মুখে পড়ল। এ ঘটনার পর আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোর মধ্যে তাদের জাহাজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/