বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিজেডএন ডেস্ক

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন ছায়েদুর রহমান। এ সময় তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রায় দুই বছর আগে ছায়েদুর রহমান বাংলাদেশ ব্যাংকে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা।
ছায়েদুর রহমান তিন মেয়ের বাবা। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছেন। তারা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক হিসেবে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।