গাজায় ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত

সিটিজেন জার্নাল ডেস্ক

গাজা নগরীর পশ্চিমে ইসরায়েলি বিমান হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহাল প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) হামাসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজা নগরীর পশ্চিমে ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান থেকে চালানো এক হামলায় ৫০ বছর বয়সী আবু নাহল নিহত হয়েছেন।’
এর কিছুক্ষণ আগে স্থানীয় সূত্রগুলো জানায়, গাজার পশ্চিমাংশে হায়দার স্কয়ারের কাছে মানুষের জটলার ওপর ইসরায়েলি ড্রোন থেকে হামলা চালানো হয়। ওই ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হামাসের এক প্রভাবশালী নেতার ওপর আঘাত হেনেছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের দাবি, হামলার টার্গেট ছিলেন আবু নাহাল।
কানের প্রতিবেদনে ইসরায়েলি সূত্রের বরাতে আরও বলা হয়, মঈন আল-আরবেইদের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন আবু নাহাল। সেপ্টেম্বরে এক অভিযানে মঈনকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী ও শিন বেত। তিনি এখনো ইসরায়েলের হাতে আটক আছেন।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেতের যৌথ বিবৃতিতে হামাসের শীর্ষ পর্যায়ের এক সদস্যকে নিশানা করার কথা বলা হলেও ঠিক কাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তার নাম উল্লেখ করা হয়নি।
সূত্র: আল জাজিরা

২০২৫ সালে প্রতি ঘণ্টায় স্বজনদের হাতে ৫ নারী-শিশু খুন: জাতিসংঘ