হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালির উপর দিয়ে উড়ে যাওয়া ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ড্রোন হামলা চালিয়েছে।
একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, ‘ধারণা করা হচ্ছে, ইরান আজ রাতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানোর চেষ্টা করেছে।’
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘মার্কিন বাহিনী ইরানের দুটি একমুখী আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে।’
এর আগে ইরানের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা আইন লঙ্ঘন করে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকারী একটি ‘জাহাজ’ আটক করেছে। বৃহস্পতিবার প্রণালিটি বন্ধ ঘোষণা করে তেহরান।
সূত্র: আল জাজিরা

‘ইরান সংকটের সমাধান যুদ্ধ বা চুক্তিতে, তৃতীয় বিকল্প নেই’