শিরোনাম

‘ইরান সংকটের সমাধান যুদ্ধ বা চুক্তিতে, তৃতীয় বিকল্প নেই’

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
‘ইরান সংকটের সমাধান যুদ্ধ বা চুক্তিতে, তৃতীয় বিকল্প নেই’
ইরান

সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আরমান মাহমুদিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র কৌশল পরিবর্তন করায় ইরান বুঝতে পেরেছে যে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এই নীতি টিকিয়ে রাখা সম্ভব নয়।

ওয়াশিংটনের কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘আমরা তাদের আচরণের একটি বড় পরিবর্তন প্রত্যক্ষ করেছি। ৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও হামলা বা প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকতে ইসরায়েলকে চাপ দিচ্ছিল। তারপর ৯ জুনের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায় এবং ১০ জুন আবারও হামলা করে।’

মাহমুদিয়ান বলেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কূটনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। এটি সবাইকে দেখিয়ে দিয়েছে যে বর্তমান স্থিতাবস্থা অর্থাৎ ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এই নীতি টেকসই নয়।

তিনি আরও বলেন, ‘ইরান সংকটের সমাধান হয় যুদ্ধে হবে, নয়তো একটি সমঝোতায় আসতে হবে। এতে তৃতীয় কোনো বিকল্প নেই। ইরানিরা সেটা বুঝতে পেরেছে।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/