শিরোনাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১২
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১২ জন ভর্তি হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮ টা পর্যন্ত সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, খুলনা বিভাগে ৭২জন, বরিশাল বিভাগে ২১ জন এবং রংপুর বিভাগে ১৩ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২৬ জন। চলতি বছরে এ যাবত মোট ৩৭ হাজার ১৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/