শিরোনাম

খেলোয়াড় সিডল পেলেন কোচের দায়িত্বও

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
খেলোয়াড় সিডল পেলেন কোচের দায়িত্বও
পিটার সিডল

বয়স ৪১ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন পিটার সিডল। সামনের বিগ ব্যাশে তাকে দেখা যাবে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলতে। পাশাপাশি অস্ট্রেলিয়ান এই পেসারকে দেখা যাবে নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচ হিসেবেও।

আপাতত আগামী মৌসুমের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন সিডল। এছাড়া স্পিন পরামর্শক হিসেবে ইয়োহান বোথাকে নিয়োগ দিয়েছে দলটি।

সামনের মৌসুমে নিউ সাউখ ওয়েলসের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন ব্র্যাড হ্যাডিন। সাবেক এই কিপার-ব্যাটারের কোচিং স্টাফে সিডল, বোথা ছাড়াও আছেন পিটার ফরেস্ট ও ড্যানিয়েল স্মিথ।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টেস্ট, ২০ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলা সিডলকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১৯ সালে।

সিডল প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩১ ম্যাচে ৭৯২ উইকেট নিয়ে পথচলা থামিয়েছেন গত বছর। এখন শুধু টি-টোয়েন্টি খেলছেন।

সিডল বলেন, ‘এই মৌসুমে নিউ সাউথ ওয়েলস ব্লুজ দলে যোগ দিতে পারাটা দারুণ। রোমাঞ্চকর। গুরুত্বপূর্ণ এই গ্রীষ্মের আগে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলকে পরামর্শ দেওয়ার সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

/টিই/