শিরোনাম

নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ মোড়ে হান্নান মাসুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ মোড়ে হান্নান মাসুদ
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ এমপি। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে একাত্মতা জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শাহবাগ মোড়ে আসেন।

এসময় হান্নান মাসুদকে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’, ‘রক্ত লাগলে নে, নোয়াখালী বিভাগ দে’ এমন আরও অনেক স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে বিকাল ৩টায় পুরান ঢাকার চকবাজার থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। চকবাজার স্টাফ সমিতি এই মিছিলের আয়োজন করে।

মিছিলটিতে প্রায় হাজারখানেক মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে। আন্দোলনকারীদের কারণে শাহবাগ মোড় এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

/এফসি/