যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক শেষ: ইরান

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতির সবগুলোই লঙ্ঘন ও স্থগিত করেছে। তাই তেহরানও তাদের দেওয়া সব প্রতিশ্রুতি ও চুক্তির বাস্তবায়ন স্থগিত করছে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।
শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেএবং কার্যত সমঝোতাটিকে স্থগিত করেছে। এর জবাবে ইরানও নিজেদের প্রতিশ্রুতি ও সমঝোতা বাস্তবায়ন স্থগিত করেছে। বর্তমানে দেশটি নিজেদের প্রতিরক্ষায় ব্যস্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণে সমঝোতার কাঠামো আর কার্যকর নেই।
তিনি বলেন, তেহরান এখন আর ওই সমঝোতার কোনো ধারা বাস্তবায়ন করবে না।
এর আগে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিকবার ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন ইরানের কর্মকর্তারা। তবে এবারই প্রথমবারের মতো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো যে, সমঝোতাটি আর কার্যকর নেই এবং সব ধরনের প্রতিশ্রুতি স্থগিত করা হয়েছে।
এমন এক সময়ে ইরানের এই ঘোষণা এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ এবং হামলার ঘটনায় আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এবার কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের