শিরোনাম

বিশ্বকাপে সবচেয়ে বেশি তৃতীয় হয়েছে কারা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে সবচেয়ে বেশি তৃতীয় হয়েছে কারা
২০২৬ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড

ফুটবল বিশ্বকাপে ফাইনালের আগে বিদায় নেওয়া দুই সেমিফাইনালিস্টের জন্য থাকে সম্মানের একটি ম্যাচ- তৃতীয় স্থান নির্ধারণী। এই ম্যাচে অনেক স্মরণীয় জয় এসেছে, আবার অনেক শক্তিশালী দলকে চতুর্থ হয়েও সন্তুষ্ট থাকতে দেখা গেছে।

এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে ফ্রান্স আর ইংল্যান্ডের ভাবনাটা একই রকম। ইংল্যান্ডের খেলোয়াড়রা বলেছেন, তারা এটি খেলতে আগ্রহী না। আর ফ্রান্সের এক খেলোয়াড় বলেছেন এটি চকলেট মেডেলের ম্যাচ!

জার্মানি (পশ্চিম জার্মানিসহ) সবচেয়ে বেশি চারবার তৃতীয় হয়েছে। ফ্রান্স, ব্রাজিল, পোল্যান্ড ও ক্রোয়েশিয়া দুবার করে তৃতীয় স্থান অর্জন করেছে।

ব্রাজিল, উরুগুয়ে ও ইংল্যান্ডের একাধিকবার চতুর্থ স্থানে শেষ করার নজির আছে। যদিও বিশ্বকাপ জয়ের মতো গৌরবের নয়, তবুও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই বিবেচিত হয়। অনেক দলের জন্য এটি টুর্নামেন্ট শেষ করার ইতিবাচক উপায়।

১৯৩০ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ ছিল না। আর ১৯৫০ সালে ফরম্যাটের কারণে হয়নি তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ।

এক নজরে দেখে নেওয়া যাক ১৯৩৪ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপের তৃতীয় ও চতুর্থ হওয়া দল।

১৯৩৪ বিশ্বকাপ: তৃতীয় জার্মানি, চতুর্থ অস্ট্রিয়া।

১৯৩৮ বিশ্বকাপ: তৃতীয় ব্রাজিল, চতুর্থ সুইডেন।

১৯৫৪ বিশ্বকাপ: তৃতীয় অস্ট্রিয়া, চতুর্থ উরুগুয়ে।

১৯৫৮ বিশ্বকাপ: তৃতীয় ফ্রান্স, চতুর্থ পশ্চিম জার্মানি।

১৯৬২ বিশ্বকাপ: তৃতীয় চিলি, চতুর্থ যুগোস্লাভিয়া।

১৯৬৬ বিশ্বকাপ: তৃতীয় পর্তুগাল, চতুর্থ সোভিয়েত ইউনিয়ন।

১৯৭০ বিশ্বকাপ: তৃতীয় পশ্চিম জার্মানি, চতুর্থ উরুগুয়ে।

১৯৭৪ বিশ্বকাপ: তৃতীয় পোল্যান্ড, চতুর্থ ব্রাজিল।

১৯৭৮ বিশ্বকাপ: তৃতীয় ব্রাজিল, চতুর্থ ইতালি।

১৯৮২ বিশ্বকাপ: তৃতীয় পোল্যান্ড, চতুর্থ ফ্রান্স।

১৯৮৬ বিশ্বকাপ: তৃতীয় ফ্রান্স, চতুর্থ বেলজিয়াম।

১৯৯০ বিশ্বকাপ: তৃতীয় ইতালি, চতুর্থ ইংল্যান্ড।

১৯৯৪ বিশ্বকাপ: তৃতীয় সুইডেন, চতুর্থ বুলগেরিয়া।

১৯৯৮ বিশ্বকাপ: তৃতীয় ক্রোয়েশিয়া, চতুর্থ নেদারল্যান্ডস।

২০০২ বিশ্বকাপ: তৃতীয় তুরস্ক, চতুর্থ দক্ষিণ কোরিয়া।

২০০৬ বিশ্বকাপ: তৃতীয় জার্মানি, চতুর্থ পর্তুগাল।

২০১০ বিশ্বকাপ: তৃতীয় জার্মানি, চতুর্থ উরুগুয়ে।

২০১৪ বিশ্বকাপ: তৃতীয় নেদারল্যান্ডস, চতুর্থ ব্রাজিল।

২০১৮ বিশ্বকাপ: তৃতীয় বেলজিয়াম, চতুর্থ ইংল্যান্ড।

২০২২ বিশ্বকাপ: তৃতীয় ক্রোয়েশিয়া, চতুর্থ মরক্কো।

/টিই/