পেলের রেকর্ড ভাঙলেন ওলিসে

পেলের রেকর্ড ভাঙলেন ওলিসে
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সতীর্থের গোলে অবদান রাখলেন মাইকেল ওলিসে। ১৮ মিনিটের মধ্যে তিনি করলেন দুটি অ্যাসিস্ট। তাতে ভেঙে দেন পেলের রেকর্ড।
মায়ামি গার্ডেন্সে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৪৮ মিনিটে ওলিসের পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৬৬তম মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোলেও অবদান রাখেন তিনি। তাতে চলতি বিশ্বকাপে মোট সাতটি অ্যাসিস্ট হয় ওলিসের। বিশ্বকাপের এক আসরে যা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।
১৯৭০ বিশ্বকাপে ছয়টি অ্যাসিস্ট করে রেকর্ডটি গড়েছিলেন পেলে। একই দিনে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছোঁয়ার পর তাকে ছাড়িয়েও গেলেন ২৪ বছর বয়সী ওলিসে।
অবশ্য ম্যাচটি জিততে পারেনি ফ্রান্স। ইংল্যান্ড ৬-৪ ব্যবধানে হারিয়েছে ফ্রান্সকে।

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে