বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি

ঢাবি সংবাদদাতা

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল রবিবার বার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে ২০ জুলাই ভোর পর্যন্ত অতিথি ও সাধারণ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ’ উপলক্ষ্যে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অতিথিদের প্রবেশ এবং যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, ক্যাম্পাসের প্রধান প্রবেশপথসমূহ– শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। তবে জরুরি সেবার ক্ষেত্রে কিছু শিথিলতা রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পাবে। এর বাইরে অন্যান্য যেকোনো যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে।
এছাড়া, সার্বিক বিধিনিষেধের মধ্যেও পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে ক্যাম্পাসে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সর্বদা নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এই জরুরী ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্বকাপ ফাইনালে দাপট লা লিগার