শিরোনাম

গুলিস্তানে জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
গুলিস্তানে জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলিস্তানে জুতার গোডাউনে লাগা আগুন।

শনিবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে এ আগুন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে, বিআরটিএ’র পাশের একটি পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় জুতার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেদ বিন খালেদ বলেন, বিকেল সাড়ে ৫ টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

/এসবি/