শিরোনাম

৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান

সিটিজেন ডেস্ক
৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান
ছবি: সংগৃহীত

জাপানের পশ্চিমাঞ্চলে শনিবার সন্ধ্যায় ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে। নারা, মিয়ে এবং ওয়াকায়ামা প্রিফেকচারের কিছু এলাকায় জাপানি সিসমিক স্কেলে ৪ মাত্রার তীব্রতা অনুভূত হয়েছে।

জেএমএ-এর তথ্যমতে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ৩৪.১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩৫.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কোনো ধরনের জলোচ্ছ্বাসের শঙ্কা না থাকলেও সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।

সূত্র: সিনহুয়া

/এমএকে/