শর্ত মেনে পারাপার হতে হবে হরমুজ প্রণালি

শর্ত মেনে পারাপার হতে হবে হরমুজ প্রণালি
নিজস্ব প্রতিবেদক

হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণে একটি বিশেষ ‘অনুমোদিত নৌপথ’ চালুর ঘোষণা দিয়েছে ইরান। নির্দিষ্ট কিছু বাণিজ্যিক জাহাজকে এ পথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানানো হয় তেহরানের পক্ষ থেকে। এর আগে শোনা গিয়েছিল হরমুজ প্রণালিতে টোল আদায় করার কথা ভাবছে দেশটি।
অনুমোদিত নৌপথ দিয়ে যেতে টোল দিতে হবে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে এ পথ দিয়ে চলতে আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত রাতে হরমুজের নিরাপত্তা নিশ্চিতে ইরানের উপকূলের কাছে বিশেষ অভিযান চালিয়েছে, তবুও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।
হরমুজের কাছাকাছি অবস্থানরত আল জাজিরার সাংবাদিক ইনজামাম রশিদ জানিয়েছেন, ইরানি হামলার আশঙ্কায় হরমুজ প্রণালির প্রবেশপথে বর্তমানে কয়েক শত জাহাজ নোঙর করে আছে।
ইনজামাম রশিদ বলেন, ‘ইরান স্পষ্ট করে দিয়েছে, আইআরজিসির পূর্বানুমতি ছাড়া কোনো জাহাজ এ পথে প্রবেশ করতে পারবে না।’
এখন পর্যন্ত অন্তত ৯টি জাহাজ এই রুট ব্যবহার করেছে, যেগুলোকে আইআরজিসির সদস্যরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পর ছেড়েছে।