শিরোনাম

ইরান থেকে দেশে ফিরলেন ২৮২ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
ইরান থেকে দেশে ফিরলেন ২৮২ প্রবাসী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম হয়ে দেশে ফিরেছেন ইরানে থাকা ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সময় ৭টা ২৫ মিনিটে তাদের বহনকারী চার্টার্ড বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ ছাড়া ইরানে আটকে পড়া আরও ২৮০ বাংলাদেশি আজারবাইজানের বাকু থেকে রাত ১টা ২৭ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৩০২ ফ্লাইটে দেশে ফিরছেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।

বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিমানটি বাকু হায়দার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) যুদ্ধবিধস্ত ইরান থেকে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকু নেওয়া হয়।

/বিবি/