ঈদের দিন সারাদেশে ঝড়-বৃষ্টির শঙ্কা, নৌবন্দরে হুঁশিয়ারি সংকেত

নিজস্ব প্রতিবেদক

ঈদের দিন (শনিবার) ঢাকাবাসীর জন্য হতে পারে ভোগান্তির ও অস্বস্তির। কারণ আগামীকাল সারা দিন ঢাকায় বৃষ্টি, বজ্রবৃষ্টি এমনকি শিলাবৃষ্টিও হতে পারে। ঢাকার মতো সারা দেশের আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকার আশঙ্কা রয়েছে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঈদের দিন দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ২২ মার্চ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।