ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা
সিটিজেন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
শুক্রবার (২০ মার্চ) দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও কল্যাণের বার্তা নিয়ে আসে। রোজার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে এবং অন্যায়-অবিচার থেকে বিরত থেকে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়।
তিনি উল্লেখ করেন, ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়, যা সমাজে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।
রাষ্ট্রপতি আরও বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঈদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গড়ার চলমান অভিযাত্রায় এই উৎসব নতুন উদ্দীপনা জোগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বাণীতে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে উল্লেখ করে তিনি সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রপতি দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।