ইরান থেকে দেশে ফিরছেন ২৮০ বাংলাদেশি

ইরান থেকে দেশে ফিরছেন ২৮০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক

যুদ্ধের কারণে প্রাণহানির আশঙ্কা থাকায় ইরান থেকে চার্টার্ড বিমানে দেশে ফিরছেন ২৮০ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) রাতে তারা দেশে ফিরবেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) যুদ্ধবিধস্ত ইরান থেকে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকু নেওয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড বিমানে তাদের ফিরিয়ে আনা হচ্ছে।
ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান রয়েছেন।
এ ছাড়া ইরানে আটকে পড়া প্রবাসীদের সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও বাকু গেছেন।
গত বছর জুন মাসে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের সংঘাতের প্রেক্ষিতে সেদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।