হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন সংস্থা গঠন ইরানের
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৭: ৪০

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও জোরদার করতে একটি বিশেষায়িত সংস্থা গঠন করেছে ইরান। তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলের সার্বিক তদারকিতে এ নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নবগঠিত সংস্থার নাম পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি বা পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ। এ কর্তৃপক্ষ প্রণালির সার্বিক ব্যবস্থাপনা ও নৌ-নিরাপত্তার পাশাপাশি কৌশলগত তদারকির মূল দায়িত্ব পালন করবে।একই সঙ্গে এ রুটের সর্বশেষ পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত যেকোনো ধরনের পরিবর্তন বা আপডেট তাৎক্ষণিকভাবে প্রকাশ করবে সংস্থাটি।
মূলত বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহের নৌপথটিতে নিজেদের নিয়ন্ত্রণ, নজরদারি এবং সমন্বিত কার্যক্রম আরও বৃদ্ধি করতেই তেহরান এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: আল জাজিরা

/এমএকে/

‘২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলার আশঙ্কা’