শিক্ষক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
শিক্ষক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। সমুদ্রবিজ্ঞান বিভাগে চারজন লেকচারার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩টি স্থায়ী এবং ১টি ছুটিজনিত শূন্য পদ রয়েছে। আবেদনপত্র আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০২৬)।

যোগ্যতা: সমুদ্রবিজ্ঞান অথবা রসায়ন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটসহ আট কপি আবেদনপত্র জমা দিতে হবে।

প্রতিটি আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।

বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি