সচিবালয়ে বাইসাইকেল চালালেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছার পর প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান।
প্রেস উইং জানায়, মূলত দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীদের মাঝে বিতরণের জন্য আনা সাইকেলগুলো যাচাই করার পাশাপাশি একটি চালিয়ে পরীক্ষা করেন তিনি।
জানা গেছে, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করবে শিক্ষা মন্ত্রণালয়। মেয়েদের পড়াশুনায় আরও উৎসাহিত করতে পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী